০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় জিডি, আইনগত ব্যবস্থা

সিলেট নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি জানান, গতকালের ঘটনায় যার আহত হয়েছেন তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা না হওয়ায় কোন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নি। তবে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবে।
উল্লেখ যে,মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এরকম অবৈধভাবে গাড়িতে গ্যাস দিতে গিয়ে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাম্প বন্ধের সময়েও খোলা ছিলো বিরতি সিএনজি ফিলিং স্টেশন। সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে ৯ জন মুহুর্তে অগ্নিদগ্ধ হয়ে পড়েন। আহতরা বিরতি’র কর্মচারী ও তেল-গ্যাস নিতে আসা কয়েকজন।এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার  বেলাল আহমদ বলেন- খবর পেয়ে আমরা দুটি ইউনিট দ্রুত ছুটে আসি এবং ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- এ ঘটনায় ৯ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- সরকারি নিষেধাজ্ঞার সময়ে এই ফিলিং স্টেশন খোলা থাকলে সেটি দেখবে গ্যাস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান- বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পেট্রোল ও সিএনজি পাম্প বন্ধ থাকার নির্দেশ থাকলেও বিরতি সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি আদেশ না মেনে অনেক সময় বাতি নিভিয়ে গাড়িতে তেল-গ্যাস বিক্রি করে। আর এমন অবৈধ কাজ করতে গিয়েই আজকের (মঙ্গলবার) দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের বক্তব্য।
ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় জিডি, আইনগত ব্যবস্থা

প্রকাশিত : ০৮:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩