০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ডেমরায় বন্ধ পুষ্টিচাল মিশ্রন কারখানায় দুর্ধর্ষ চুরি: থানায় মামলা

রাজধানীর ডেমরায় পশ্চিম সানারপাড় (তাঁতী পুকুর) এলাকায় বন্ধ একটি পুষ্টিচাল মিশ্রন কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারখনাটির ম্যানেজার মো. আসাদুজ্জামান রোববার রাতে (৩ সেপ্টেম্বর) ডেমরা থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে বাদির ধারণা গত ২৪ বিকাল থেকে  ২৫ আগস্ট সকাল ১০ টার মধ্যে যে কোন সময় কারখানাটিতে চুরি হয়েছে। এ সময় কারখানার ৫ টি ওভারলোড, ৫ টি ম্যাগনেটিক কন্টাক্ট, ৭০ গজ সার্ভিস ক্যাবল সহ বিভিন্ন ইলেকট্রিক মালামাল ও অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়েছে যার মূল্য ২ লক্ষ ২ হাজার টাকা। তবে এ ঘটনায় ডেমরা থানা পুলিশ বর্তমানে কোন আসামি ধরতে পারেনি।

বাদির বরাতে ও তদন্ত সাপেক্ষে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, কারখনাটির ম্যানেজার মো. আসাদুজ্জামান গত ২ বছর ধরে মেসার্স জুবাইদা এগ্রো (ইউনিট—৩) কোম্পানিতে কর্মরত। ওই প্রতিষ্ঠানের একটি শাখা হচ্ছে ডেমরায় অবস্থিত পুষ্টিচাল মিশ্রন কারখানা। এটি বন্ধ থাকলেও ম্যানেজার সপ্তাহে ২/৩ দিন এখানে আসেন। গত ২৪ আগস্ট বিকালেও তিনি কারখানা পরিদর্শন করেন। পরের দিন ২৫ আগস্ট সকালে এসে দেখেন কারখানায় টিন খুলে চুরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বর-কনেসহ নিহত এক পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

ডেমরায় বন্ধ পুষ্টিচাল মিশ্রন কারখানায় দুর্ধর্ষ চুরি: থানায় মামলা

প্রকাশিত : ০৮:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩