০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে। এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। ভোট হবে ব্যালটে। কোনো সিসিটিভি থাকবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।

সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

প্রকাশিত : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩