০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনার বিকল্প আর কোনো নেতা বাংলাদেশে নেই

মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, “শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আপনারা শান্তিতে আছেন। শেখ হাসিনার বিকল্প আর কোনো নেতা বাংলাদেশে নেই। শেখ হাসিনার মত নেতা সব সময় আসে না, যুগে যুগে আসে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে বিশ্বের কোনো নেতার সাথেই তুলনা করা যায় না।”
১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি ও কৃঞ্চপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জালাল উদ্দীন আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জালাল উদ্দিন আহমেদ পরিষদের সদস্য সচিব আইয়ুব মুহাম্মদ খানের সভাপতিত্বে মমতাজ বেগম বলেন, “বর্তমানে কিছু মানুষ নির্বাচন নিয়ে ভুলবাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, আমার কোনো ক্যাডার সন্ত্রাসী বাহিনী নেই। ১৫ বছরে হরিরামপুর-সিংগাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। আর এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।”
তিনি আরও বলেন, দেশ এখন অনেক এগিয়ে। প্রত্যন্ত এলাকায় একটা সময় রাস্তাঘাট ছিল না। বিদুৎ ছিল না। বর্তমান সরকার ১৫ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, তা ৫০ বছর কেউ করতে পারেনি আর পারবেও না। আপনার দেখছেন দেশে আজ পদ্মাসেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অসংখ্য উন্নয়ন ঘটেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সামসুল হক, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরাফত উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

শেখ হাসিনার বিকল্প আর কোনো নেতা বাংলাদেশে নেই

প্রকাশিত : ০৯:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩