বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের কুমিল্লা বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়ন শাখার ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর বুড়িচং উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আইয়ুব নবী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিকম এর স্বাক্ষরিত প্যাডে বাকশীমূল ইউপি মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা হওয়ার পর কুমিল্লা দ : জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন নবনির্বাচিত বাকশীমূল ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন( বাকশীমূল), ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম(কোদালিয়া)। এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, মৎস্য জীবীলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন। এ কমিটির বিষয়ে জননেতা সাজ্জাদ হোসেন বলেন সকলে ঐক্যবদ্ধ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সাজ্জাদ হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বাকশীমূল ইউপি মৎস্যজীবীলীগ
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৯:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- 59
ট্যাগ :
জনপ্রিয়




















