১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালযের চার তলা ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এরপর বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি কে এম আহসান হাবিব আসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সিংহ। এ ছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। অনুষ্ঠান শেষে ৪১জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ গোস্বামী। উপস্থাপনায় ছিলেন আলমগীর হোসেন। সব শেষে ছিল অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ১০:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩