১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বুড়িচং উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।১২ সেপ্টেম্বর বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।তন্মধ্যে ফুটবল খেলায় ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি ভরাসার উচ্চ বিদ্যালয়কে ২/১ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন।অপরদিকে কাবাডিতে হরিপুর উচ্চ বিদ্যালয় পূর্নমতি স্কুলকে হারিয়ে টানা ১৩ বার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়,হ্যান্ডবলে হরিপুর উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বিজয় লাভ করেন আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।উক্ত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড আবুল হাসেম খান,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক  ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি প্রিন্সিপাল আলহাজ্ব মোঃ আবু তাহের, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি বাছির খান।উক্ত খেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের  উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার বলেন খেলাধূলার সাথে সম্পর্ক থাকলে মাদক দূরীকরণ ও শারীরিক ব্যায়াম হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন আপনারা ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করবেন,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি পিন্সিপাল আবু তাহের বলেন আমরা সুশিক্ষার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য চর্চা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে অগ্রনী ভূমিকা পালন করি,পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার উপস্থিত সকল শিক্ষার্থী,প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শারীরিক শিক্ষক,কোচ এবং খেলোয়াড়বৃন্দকে অভিনন্দন জানিয়েছেন এবং এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেন।
ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বুড়িচং উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত : ০৮:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩