১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

শাটলের বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় একটি মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।

এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে শাটলের বগি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে- কয়েক দফায় উপাচার্য ও প্রক্টর পরিবর্তন হলেও শাটলের বগি গুলোর কোন পরিবর্তন নেই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গত ৬/৭ বছর ধরে আবাসিক হলেও কোনো আসন বরাদ্দ দেওয়া হচ্ছে না। নতুন করে দুটি হল তৈরি করা হলেও উদ্বোধনের কোনো খবর নেই। যা অত্যন্ত দুঃখজনক।

সংগঠনটির চবি শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্ত চাকমা বলেন, গত ৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারক লিপি দিতে গেলে প্রশাসন আমাদের সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। এবং উদ্ভূত সমস্যা গুলোর এখনো দৃশ্যমান কোনো সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এবং ছাত্রদের অধিকার ক্ষুন্ন করছে। আমরা চাই চাকসু নির্বাচন দিয়ে ছাত্র প্রতিনিধি দেওয়া হোক। যতদিন সমাধান না পাওয়া যায় ততদিন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুকি কুমার তন্চঙ্ঘা বলেন, গত ৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা ঘটে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জানিয়ে আসা দাবিগুলো মেনে নিতো, তাহলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। বিশ্ববিদ্যালয়ের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই। এছাড়া ৩০ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও খুবই নগণ্য সংখ্যক শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আসন দিতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা চরম লজ্জাজনক ব্যাপার। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অনতিবিলম্বে শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা হোক।

এছাড়াও, সমাবেশে ছাত্র ইউনিয়ন চবি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

শাটলের বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩