০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জাতীয় আইন সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের পক্ষ থেকে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আইন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী ‘ পরিবর্তনশীল বিশ্বে আইন’ শিরোনামে প্রথম ‘ন্যাশনাল ল কনফারেন্স’ টি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

এ দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ড. রকিবা নবী, অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন এবং অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে সুপ্রিম কোর্টের এডভোকেট ড. শরীফ ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিত চন্দ এবং চবি উপ- উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং ৩০জন প্যানেল স্পীকার থাকবেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার।

এ জাতীয সম্মেলনের মাধ্যমে আইনের বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞানগর্ভ আলোচনা হবে এবং আইন গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে আশা পোষণ করেন আয়োজকরা। আইনের তরুণ গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। এছাড়া এ সম্মেলন আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম জাতীয় আইন সম্মেলন

প্রকাশিত : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩