সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ও রাজনৈতিক নেতৃত্ব সদিচ্ছার বাস্তব প্রতিফল নিশ্চিত করতে হবে,হিন্দু ধর্মাবলম্বীরা যেন আসন্ন সকল ধর্মীয় প্রোগ্রামে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।সাম্প্রদায়িক উগ্রবাদী হামলা বন্ধ করতে হবে।বৈষম্য বজায় না রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করতে হবে।সবাই মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা শাখা কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তারা একথা বলেন।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সঞ্জয় কুমার আচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস,বুড়িচং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সমর মিত্র,ময়নামতি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আশীষ সাহা,মোকাম ইউনিয়নের বিশ্বজিৎ সেন।এসম আরোও উপস্থিত ছিলেন গৌতম ভৌমিক, নারায়ণ দাস, বিজয় সরকার, অনিল কর্মকার,নয়ন দাস, চিত্তরঞ্জন সূত্রধর, নিবাস চন্দ্র শীল,দীনবন্ধু কর্মকার,নারায়ন সূত্রধর,চেনু ঘোষ,নান্টু ঘোষ প্রমুখ।
০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন,দেবোত্তর বোর্ড,হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি
-
মোঃ শামীম হোসেন(বুড়িচং,কুমিল্লা) - প্রকাশিত : ০৭:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- 49
ট্যাগ :
জনপ্রিয়


















