‘সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার আগে তার অনুমোদনের জন্য প্রেস কাউন্সিলে আসতে হবে। কিন্তু সেটা করা যায়নি। সাংবাদিকতা করতে গিয়ে কোন সাংবাদিক ভুল করে থাকলে প্রেস কাউন্সিলে মামলা হলে তার বিচার হবে।’ বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ আলোকে সাংবাদিকবৃন্দের করণীয় স¤পর্কে আলোচনায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। তিনি সাংবাদিকবান্ধব ছিলেন, তিনি চাইতেন না কোনো সাংবাদিকের হাতে যেন হাতকড়া পরে। তিনি বলতেন, একজন সাংবাদিক সমাজের যেকোনো শ্রেণির থেকে উচ্চতর শ্রেণির। ওই সময় ম্যাজিস্ট্রেটদের থেকে সাংবাদিকদের বেতন বেশি ছিল। মিডিয়া হাউজগুলো যাতে ওয়েজবোর্ড মেনে সাংবাদিকদের বেতন-ভাতা দেয় সে ব্যাপারে আমরা তাদের বলেছি এবং একইসঙ্গে তারা যদি এ নির্দেশনা না মানে তাহলে তাদের সুবিধাদি বন্ধ করার জন্য সরকারকেও আহŸান জানিয়েছি। আমরা আশা করছি ক্রমে এগুলো বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মানোন্নয়নের জন্য প্রেস কাউন্সিল বেশ কিছু উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। এরইমধ্যে ৩২টি জেলা থেকে সাংবাদিকদের তালিকা পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। আশা করছি দ্রুত বাকি জেলাগুলো থেকেও আমরা তালিকা পেয়ে যাবো। এছাড়া আমরা সব মিডিয়া হাউজ থেকেও সাংবাদিকদের তালিকা চেয়েছি। প্রেস কাউন্সিলে নতুন কেউ তালিকাভুক্ত সাংবাদিক হতে চাইলে তাকে ¯œাতক পাস হতে হবে। তবে কারও যদি সাংবাদিকতায় ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে।
প্রেস কাউন্সিল আইন স¤পর্কে তিনি বলেন, আমরা কিছু সংশোধনী নিয়ে এসেছি। শিগগির সংসদে এ আইন পাস হবে। বিদ্যমান আইনে ১০ লাখ টাকা জরিমানার বদলে ৫ লাখ টাকা করা হয়েছে। বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে চুয়াডাঙ্গায় সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ স¤পাদক রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার স¤পাদক ও প্রকাশক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ স¤পাদক বিপুল আশরাফ প্রমুখ। এরপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















