০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, মানসুরা আক্তার, ইসরাত জাহান, হাবিবা আক্তার সুরভীসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলায় বালক ক্যাটাগরিতে তুমলিয়া বালক ও ২নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। এছাড়া বালিকা ক্যাটাগরিতে ভাইয়াসূতি ও জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রকাশিত : ০৪:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩