১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন

 শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯.৩০ মিনিটে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা ২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীব্যাপী শিক্ষার যে আয়োজন ও তার প্রয়োগ তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে টেকসই, সুন্দর ও স্বস্তিময় করা। বৈরী  বিশ্বে মানুষ লড়াই করে টিকে আছে যে শক্তির উপর নির্ভর করে তা হলো জ্ঞান।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জীবনের প্রথম ধাপ অতিক্রম করলেন, এটা আপনাদের বড় অর্জন। সেই সাথে সামনের ধাপগুলো কৃতিত্বের সাথে অতিক্রম করতে হবে সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ অনুসরণ করে অগ্রসর হবার আহ্বান জানান।
উপাচার্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বলেন, মনুষ্যত্বের শিক্ষাই হচ্ছে চরম, আর সবকিছু তারই অধীন।’ তাই মনুষ্যত্ব অর্জনই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের প্রতিষ্ঠাতা ড. জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা ২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান  করা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন

প্রকাশিত : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩