০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

পায়রা নদীতে ১৩ কেজি ওজনের পাঙ্গা‌স বিক্রি হলে ১৩ হাজার টাকায়

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৯:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • 157

পটুয়াখালীতে মো. আরিফ হাওলাদার নামে এক জেলের ইলিশের জালে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। আর এ বৃহৎ আকৃতির মাছটির দাম হাকিয়েছেন ১৫ হাজার টাকা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পায়রাকুঞ্জ বাজারে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন আরিফ। মো. আরিফ হাওলাদার বলেন, দুপুরে মাছ ধরার জন্য জাল ফেলি আর বিকেল সারে ৪টার দিকে যখন জাল তোলার চেষ্টা করি তখন জাল তুলতে আমার অনেক বেগ পেতে হয়েছে। এর আগেও ৭কেজি ৫০০গ্রাম ও ৪কেজি ৮০০ গ্রামের দুটি পাঙ্গাস পেয়েছিলাম। খুচরা মাছ বিক্রেতা জালাল ফরাজি বলেন, দীর্ঘদিন পর নদীতে এতো বড় পাঙ্গাস পাওয়া গেল। মাছটি ১০০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমি ১০০ টাকায় ১০ টাকা হারে আড়ৎদারি খরচ পাবো। ক্রেতা আমিনুল ইসলাম রাসেল, আমি দীর্ঘদিন ধরে এরকম বড় মাছ খুজেছি কিন্তু আমার চাহিদা অনুযায়ী মাছটি ছোট হয়েছে তবুও আমি খুব আনন্দিত। জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, নদ নদী অবৈধ জাল উদ্ধারের পাশাপাশি মাছের প্রজনন, বৃদ্ধি সহ মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া নদীতে পাঙ্গাসের পোনা যাতে বিশেষ ফাঁদ ব্যবহার করে শিকার করা না হয় সে জন্য জেলেদের সচেতন করার পাশাপাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কারণে নদীতে এখন পর্যাপ্ত পাঙ্গাশ মাছ ধরা পরছে। আর এসব মাছের মধ্যে মাঝে মধ্যে বড় সাইজের মাছও ধরা পরছে।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

পায়রা নদীতে ১৩ কেজি ওজনের পাঙ্গা‌স বিক্রি হলে ১৩ হাজার টাকায়

প্রকাশিত : ০৯:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩