০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বিএনপিকে রাজপথেই মোকাবেলা করা হবে

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে রাজপথেই মোকাবেলা করা হবে। তিনি বলেন, “আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিএনপি-জামায়াত আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বিএনপি-জামায়াত যে জায়গায় সন্ত্রাস করবে সেই জায়গায়ই মোকাবেলা করা হবে।” আজ শনিবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এনামুল হক শামীম বলেন, তৃণমূলের নেতা কর্মীরা হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। যতই ষড়যন্ত্র হোক তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপির উদ্দেশ্য উপমন্ত্রী বলেন, আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে আসুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। কিন্তু নির্বাচনে তারা (বিএনপি) যাবে না। বিএনপি-জামায়াত অশুভ শক্তি তারা আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসাইন খান, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু, ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ও সদস্য নাজমুল হক দুর্জয়।

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

বিএনপিকে রাজপথেই মোকাবেলা করা হবে

প্রকাশিত : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩