বিশিষ্ট সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের ষ্টাফ রিপোর্টার এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর। এক শোকবার্তায় হুমায়ুন কবীরের মৃত্যুতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীরের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, হুমায়ুন কবীরের মতো একজন গুনী সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পুরণ হওয়ার নয়। সাংবাদিক হুমায়ুন কবীর দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি লিভার ক্যান্সারে ভুগছিলেন। ঢাকা ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসা শেষে তিনি নিজ বাড়ি দিনাজপুর যাওয়ার পথে গত বুধবার বগুড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সাংবাদিক হুমায়ুন কবীরের মৃত্যুতে বিএফইউজে’র শোক
-
মোঃ ওয়াহেদুর রহমান - প্রকাশিত : ১০:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















