চট্টগ্রামে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ মাসে ৯৪ জন ডেঙ্গু রোগীর শনাক্ত হয়েছে।ডেঙ্গু শনাক্ত রোগীরা চট্টগ্রাম শহরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বলে স্বাস্থ্য কমপ্লেক্সে সূ্ত্রে জানা যায়।
জানা যায়, আনোয়ারা উপজেলা ইকোনমিক জোন আঞ্চলিক এলাকা হাওয়া কারণে বিভিন্ন জেলা/উপজেলা থেকে আসা চাকুরীজীবি অসুস্থ রোগীরা চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমাচ্ছে।এতে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে এনএস১- ১৬১ জন রোগী ডেঙ্গু পরীক্ষা করা হয়েছিল।তারমধ্যে ৩১ জন পজেটিভ।আইসিসি ডেঙ্গু ৬৯ জন পরীক্ষা করা হলে ১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে।ডেঙ্গু শনাক্ত ৭ রোগীকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আগস্ট মাসের এনএস১- ১৪৪ জন পরীক্ষা করা হয়।২৩ জন পজিটিভ শনাক্ত হয়। ৪৩ জন আইসিটি ডেঙ্গু পরীক্ষা করা হলে ০৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গু শনাক্ত ৫ রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মামুনুর রশীদ ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। স্বাস্থ্য কমপ্লেক্সে জুলাই মাসে ৪৯ জন এবং আগস্ট ৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গু শনাক্ত রোগীরা সবাই তো হাসপাতালে ভর্তি হয়না।যারা ভর্তি আছে আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি।
বিজনেস বাংলাদেশ/একে
























