০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিহত

সংবাদ সংগ্রহ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে পাথরবোঝাই ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী (৪৪) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করে শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকবুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শনিবার রাতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি হাতীবান্ধায় ফেরার সময় পাথরবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ইউনুস আলী। দূর্ঘটনায় ইউনুসের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা ট্রাকটি আটকে রাখতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক পাথরবোঝাই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের মালিক, চালক ও হেলপারকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিহত

প্রকাশিত : ০৯:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩