০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত.

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিলের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান এম এ জলিল। 
তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর পরাজিতরা ও স্থানীয় কয়েকজন কুচক্রী আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে মামলা দায়ের করে হয়রানী করে আসছে। তারা একজন নারীকে দিয়ে আমি ও আমার দুই ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। এতে আমার পরিবারসহ ইউনিয়ন পরিষদকে হেয় প্রতিপন্ন ও হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এমারুল জাহিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ, আওয়ামী লীগ নেতা সুরুজ্জামানসহ সকল ইউপি সদস্যরা।
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত.

প্রকাশিত : ০৪:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩