১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভোলার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি ও স্মারকলিপি প্রদান 

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে।
এ সময় বক্তারা বলেন, ভোলাবাসীর এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যদি সরকার অতিদ্রুত এই দাবি বাস্তবায়ন না করে তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় কমিটির নেতা ডা. মনিষা চক্রবর্তী,  মোবাশ্বির উল্যাহ চৌধুরী, বিএনপি নেতা আসিফ আলতাফ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, এস এম বাহাউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভোলার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি ও স্মারকলিপি প্রদান 

প্রকাশিত : ০৬:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩