০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেছে। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সদর  উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ ফাইনালে বিজয়ী হয় ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানারআপ হয় বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০২৩ ফাইনালে বিজয়ী হয় ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানারআপ হয় লালমোহন উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
ট্যাগ :
জনপ্রিয়

গত ২০ বছর দেশ তমসাচ্ছন্ন অন্ধকারে ছিলো : সংস্কৃতি মন্ত্রী

ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩