ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইটভর্তি মাহেন্দ্র লড়ি উল্টে এক কিশোরসহ ২জন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
দূর্ঘটনাটি ঘটেছে বুধবার (২০সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার ভান্ডারি মোড় এলাকায়।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুড়–য়াপাড়া গ্রামের সাব্বির হোসেন (১৪) ও একই এলাকার রাজিব মিয়া (২৫)। নিহত সাব্বির হোসেন কুতিউড়া কুড়ায়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ইট বোঝাই একটি মহেন্দ্র লড়ি নেত্রকোনা যাওয়ার পথে বুধবার রাত সাড়ে ১২টার দিকে তারাকান্দা থানার ভান্ডারি এলাকায় পৌঁছলে পিছনে থাকা দূর্গাপুরগামী দুটি ট্রাকের প্রতিযোগিতা মূলক চালানোর ফলে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা ইটের লড়িকে ধাক্কা দিলে ইটের লড়িটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় ইটের নিচে চাপা পড়ে সাব্বির ও রাজিব ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইটের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে লড়ি ও ট্রাক জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
নিহত সাব্বিরের চাচা সুজন মিয়া জানান, ছেলেটি পড়াশোনা করত। অভাবের সংসারে লেখাপড়া ও সংসারের খরচ যোগাতে রাতে সে ইটের লড়ির সাথে গিয়ে ইট নামানোর কাজ করত।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক জানান, রাতে দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লড়ি ও ট্রাকটি জব্দ করা হয়। লড়ি ও ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে যায়। নিহতের আতœীয় স্বজনরা এসেছে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সায়িদা আক্তার জাহান
০১৭১১৪৪১৬৯০




















