চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে সিক্সটি নাইন ও সিএফসি পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে জড়ায় বলে। এদের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী
সংঘর্ষের বিষয়ে সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী পূর্বে উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও এমন একটি পরিস্থিতি তৈরি করার জন্য হলের সামনে ঘোরাঘুরি করছিলো । বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।






















