০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

নাটোরের লালপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. আবির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ গ্রামে বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত আবির একই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসায় প্রদর্শণী অনুষ্ঠান ছিলো। প্রদর্শণী শেষে সকলের অগোচরে বিকেল পৌনে ৫টার দিকে শিশু মো. আবির হোসেন ভুলবসত মাইক্রফোনের তার বিদ্যুতের বোর্ডে লাগালে সঙ্গে সঙ্গে বিদ্যুৎআয়িত হয়ে মাটিতে পড়ে যায় সে। পরে মাদ্রাসার শিক্ষকরা এসে আবির কে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসাক সুরুজ্জামান শামীম বলেন, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাস্থলেই শিশু আবিরের মৃত্যু হয়।

লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

প্রকাশিত : ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩