১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দফায় দফায় ছাত্রলীগের সংঘর্ষ: দুই হলে তল্লাশি অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন। এ সময় বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) রাত ১০টা থেকে শুরু হয়েছে তল্লাশি। কিছু রড ও ক্রিকেট স্টাম্প উদ্ধার করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।

পরে রাত ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ সভাপতি মির্জা খবির সাদাফের নেতৃত্বাধীন গ্রুপ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের আধিপত্য রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে হল থেকে বেশ কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশি অস্ত্র উদ্ধার করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তল্লাশি অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী ভূমি কমিশনার আবু রায়হান,চট্টগ্রামের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রক্টর ড.নূরুল আজিম সিকদার ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

দফায় দফায় ছাত্রলীগের সংঘর্ষ: দুই হলে তল্লাশি অভিযান

প্রকাশিত : ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩