০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সংবাদ প্রকাশিত হওয়ায় চা বিক্রেতা সুমাইয়া পেলো গাভী ও নগদ অর্থ 

শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার  গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ গ্রামের আবু সায়েমের শিশুকন্যা বাবার অসুস্থতা ও চিকিৎসার জন্য ঔষধ কিনতে এবং পরিবারের খরচ চালাতে দীর্ঘদিন চা বিক্রি করত।এমত অবস্থায় তার পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল।
বিজনেস বাংলাদেশ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৩ সেপ্টেম্বর ফেসবুক আইকন ও মানবতার ফেরিওয়ালা  মামুন বিশ্বাসের সহযোগিতায় তার পড়ালেখা ও সংসার পরিচালনার জন্য একটি গাভী নগদ ১৮০০০ টাকা ও পাঁচ মাসের খাবার তুলে দেন তার পরিবারের হাতে।
অসহায় দরিদ্র পিতার সন্তান সুমাইয়া আমাদেরকে জানান,বিজনেস বাংলাদেশ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রকাশিত হওয়ার  পরে আমাকে এ ধরনের সহযোগিতা করবে বলে আমার ধারণা ছিল না। তবে এ ধরনের সহযোগিতা পেয়ে আমি আবারও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, আমি স্কুলে গিয়ে পড়ালেখা করবো।
লালন পালনের জন্য গাভী এবং নগদ অর্থ পেয়ে চা বিক্রেতা সুমাইয়ার পিতা আবু সায়েম বলেন,গণমাধ্যম কর্মী ও মামুন বিশ্বাসকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য।
তিনি আরো বলেন আমরা আল্লাহর অশেষ রহমতে স্বাবলম্বীতা হওয়ার জন্য চেষ্টা করব এর মাধ্যমে এবং আমার মেয়েকে আবারও স্কুলে পাঠাবো।
ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

সংবাদ প্রকাশিত হওয়ায় চা বিক্রেতা সুমাইয়া পেলো গাভী ও নগদ অর্থ 

প্রকাশিত : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩