রাজবাড়ীর কালুখালীতে কমিউনিটি পুলিশিং সভা ও হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে পাংশা হাইওয়ে থানার আয়োজনে থানা চত্ত্বরে এসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এসএম আসাদউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজনু,হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার এএসআই এমদাদুল হক, জেলা রিপোর্টাস ইউনিয়নিটি সভাপতি হেলাল মাহমুদ, কালুখালী প্রেস ক্লাবের সভাপতি মো ফজলুল হক, কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি মো সাইদুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন বর্তমানে পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। কমিউনি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড় গোড়ার পৌঁছে গিয়েছে। হ্যালো এইচপি এই অ্যাপসের মাধ্যমে হাইওয়ে পুলিশের সেবা আরো তরান্বিত হবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে।
বিজনেস বাংলাদেশ/একে




















