চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দৈনিক প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধিকে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে
চবিসাসের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজহারের সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রক্টরিয়াল বডিকে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদলিপি দেওয়া হয়।
চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘প্রশাসন ছাত্রলীগের এইসব কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করে আছে। যদি আগের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করতো তাহলে তারা এমন দুঃসাহস দেখাতে পারত না। এই ঘটনায় জড়িতদের সবাইকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমি অনুরোধ জানাব, যারা সংগঠনের নামকে কলুষিত করছে তাদেরকেও ছাত্রলীগের থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।
চবিসাসের সাধারণত সম্পাদক ইমাম ইমু বলেন, ‘বিশ্ববিদ্যালয় কি ছাত্রলীগের কাছে জিম্মি? বিশ্ববিদ্যালয় কি তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে? সাংবাদিকদের মারধর ঘটনা বিশ্ববিদ্যালয়ে নতুন না। এটা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কজনক একটি অধ্যায়। বিচারহীনতার কারণে তারা বারবার এমন বর্বর কাজ করতে সাহস পায়। সাংবাদিক অন্যায়, অবিচার তার কলমের কালিতে তুলে আনেন। সাংবাদিকের ওপর হামলা মানে বাকস্বাধীনতা হরণের নামান্তর। আমরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি
এর আগে প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধি মোশাররফ শাহ ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫-২০ জন ছাত্রলীগের কর্মী তাকে ধাক্কা, কপালে-মুখে কিল-ঘুষি, বুকে এলোপাতাড়ি লাথি মারে।
এ বিষয়ে তিনি বলেন, মারধরের সময় নেতা-কর্মীরা তাকে পরবর্তীতে চবি ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুশিয়ারি দেন। তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’




















