মেহেন্দিগঞ্জে অসুস্থ দলীয় নেতাদের খোঁজখবর এবং মৃত নেতাদের পরিবারকে শান্তনা দিতে বাড়ি বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ। অসুস্থ নেতাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। ড. শাম্মি আহমেদ দেখতে যান ক্যান্সারের মতো দূরারোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি পৌরসভার খরকি ওয়ার্ডের বাসিন্দা সরদার মফিজুর রহমান, বার্ধক্যজনিত অসুস্থ সোনামুখী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীণ নেতা আব্দুল ছালাম খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাদা মনের মানুষ প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন চৌধুরী ধনু মিয়া, সোনামুখি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার পাত্র, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম কবির মুন্সি, বীরমুক্তিযোদ্ধা প্রাক্তন শিক্ষক খলিলুর রহমান ভূইয়া ও পৌর কৃষকলীগের সভাপতি ওমায়ের আহমেদ রুবেল এর অসুস্থ মেয়েকে। এছাড়াও সদ্য প্রয়াত প্রবীণ শিক্ষক জাতীয় পদকপ্রাপ্ত একে এম আজিজুল হক স্যার এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন। উপজেলা আওয়ামীলীগের সদস্য সালাউদ্দিন তালুকদারের পিতা আওয়ামীলীগ নেতা কালিকাপুর ওয়ার্ডের বাসিন্দা মরহুম আলাউদ্দীন তালুকদার (মনি) এর পরিবারের সাথে দেখা করেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ বেপারীর পরিবারের সাথে দেখা করেন, প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান মনির এর পরিবারের সাথে দেখা করেন। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এসব নেতাদের বাসভবনে গিয়ে খোঁজখবর নেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ মনির, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ও সিরাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহবায়ক প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রিয়াদ , মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক এইচ এম নোমান , সহ-সভাপতি মনিরুল মোশের্দ রবীন, পৌর কৃষক লীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম সোহেল, জাতীয় শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক শাহেআলম বাগা, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার, ছাএলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল প্রমুখ। এদিন সকালে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জে আসলে তাকে বরণ করার জন্য অপেক্ষামান থাকা হাজারো নেতাকর্মী তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর পর নেতাকর্মীদের বহর নিয়ে যান বিভিন্ন এলাকায়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত দিন পার করলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত সাংসদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক মহিউদ্দিন আহমেদ এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাম্মি আহমেদকে ঘিরে বরিশাল ৪ হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।
০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে অসুস্থ নেতাদের শয্যাপাশে ড. শাম্মি আহমেদ
-
মেহেন্দিগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- 61
ট্যাগ :
জনপ্রিয়




















