১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‘জীবনের জন্য নদী’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বরে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’।মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক রফিক মজিদ এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালানায় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক, লেখক, বিশিষ্ট আইনজীবী রফিকুল ইসলাম আধার।
এসময় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, নমশের আলম, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, গ্রীন ভয়েস এর সহ সভাপতি সোলাইমান হোসেন, এডভোকেট কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, গ্রীন ভয়েস এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খোকন, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, আবু হেলাল, বিল্লাল হোসেন সোহাগ, মেহেদী হাসান শামীম, সাইদুর রহমান আপন, শান্ত রায়, সুলতান হোসেন, পাপ্পু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা শেরপুরের নদী দূষন এবং নদী ও জলাশয় ভরাটের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর প্রতিকারে দাবী জানানো হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত : ০৫:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩