মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সেপ্টেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা “নাসরীন চৌধুরী” এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান “মোঃ কামাল হোসেন। অতঃপর পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও ইউএনও নাসরীন চৌধুরীর পরিচালনায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা” এর উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভা এবং পরিষদের সাধারণ সভায় উপস্থিত হয়ে মূল্যবান মতামত এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য ও জনস্বার্থে বিভিন্ন দাবি জানান নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন। আইনশৃঙ্খলা সভায় ইউএনও নাসরীন চৌধুরী বলেন “মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। জন্ম নিবন্ধন সনদ প্রদানে সতর্কতা অবলম্বন করতে হবে”। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন “প্রতিপক্ষ কে হয়রানি করতে অনেকে সাজানো নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে। এই বিষয়ে আমাদের কে সতর্কতা অবলম্বন করতে হবে”। আইনশৃঙ্খলা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান “গত ১মাসে ৩২ টি অভিযান চালিয়ে ১৭টি মামলায় ১৭জন কে আসামি ও গ্রেফতার করা হয়েছে”। প্রধান অতিথির বক্তৃতায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন ” যে সকল দফতরে লোকবল সংকট, সেই দফতরের কর্মকর্তারা ১২ টি ইউনিয়ন কে ভাগ করে কাজ করলে লোকবল সংকট অনেকটা সমাধান হবে”। সভায় আরও বক্তব্য প্রদান করেন “ট্রাফিক ইন্সপেক্টর ডিএম মারিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার বর্ণালী দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী, পিআইও মোঃ আজাদের রহমান, ১নং খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ২ নং মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন, ৩নং কামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আপ্পান আলী, ৪ নং আপার কাগাবলা ইউপি চেয়ারম্যান ইমন মোস্তফা, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, ৭ নং চাঁদনিঘাট ইউপি চেয়ারম্যান আকতার উদ্দিন, ৯নং আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস, ১০ নং নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, ১২নং গিয়াস নগর ইউপির চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন টিটু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, রেঞ্জ কর্মকর্তা মজনু প্রমাণিক, ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা ফনী ভূষন দেব, কৃষি কর্মকর্তা এস এম নাগিব মাহফুজ, মাধ্যমিক কর্মকর্তা আবদুস সামাদ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তা, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী স্বপন চাকমা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জিয়াউল হক, তথ্য সেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান, সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডাক্তার জান্নাতুল ফেরদৌস, বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসাইন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ফিল্ড সুপারভাইজার) রাহুল চন্দ্র সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী মোঃ হুমায়ূন রহমান বাপ্পী প্রমুখ।
০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার সদরের মাসিক আইনশৃঙ্খলা কমিটির ও পরিষদের সভা অনুষ্ঠিত
-
মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার - প্রকাশিত : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- 78
ট্যাগ :
জনপ্রিয়




















