আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। যিনি জীবনের দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন রাজনীতির মাঠে।
সাধারণ মানুষের পাশে থেকেই ছুটে চলেছেন একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। তাই তো সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে সফলতার সহিত পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছিলেন এই সুলতান আহমেদ মৃধা। রাজনীতি করতে গিয়ে হারিয়েছেন তার বড় ছেলে মাহমুদুর রহমান পলাশকে, যার আত্ব চিৎকার আজও বিরাজমান এই শোকার্ত পরিবারে। তারপরও থেমে থাকেনি এই ত্যাগী নেতার পথচলা সন্তান হারানোর কস্ট বুকে চেপে মিশে গিয়েছেন সাধারণ মানুষের মাঝে। মহামারী করোনাকালীন সময়ও নিজের জীবনের তোয়াক্কা না করে ছুটে গিয়েছেন গরীব দুঃখী মেহনতি মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন নিজের অর্থায়নে চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ সহ দৈনন্দিন খাবার। এমনকি পটুয়াখালী সদর হাসপাতাল,দুমকী সহ বিভিন্ন স্থানে নিজের অর্থায়নে দান করেছেন অক্সিজেন সিলিন্ডার সহ নানাবিধ মেডিকেল সামগ্রী। বর্তমানেও তার উন্নয়ন মূলক কাজ কর্ম অব্যাহত রেখেছেন। এভাবেই বিরামহীন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন এই মহান নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান আহমেদ মৃধা দলীয় মনোনয়ন পেলে পূর্বের তুলনায় পটুয়াখালী -১ আসনে সার্বিক উন্নয়ন হবে বলে মনে করেন দলীয় নেতা-কর্মী সহ সাধারন জনগন।




















