রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সস্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম ও মরিচের বীজ সহ সাড় বিতরণ করা হয়।
উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো হাসানউজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা কৃষিক্ষাতে সরকারের বিভন্ন পদক্ষেপ বিষয়ে তুলে ধরেন।




















