১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিন্টুর ১০ম হত্যাবার্ষিকী পালিত

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ১০ম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
জিল্লুর রহমান মিন্টু ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দু’বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের মরহুম আতিউর রহমানের ছেলে।
এদিন সকালে চৌগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিন্টুর স্বরণে তাঁর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এরপর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক শোক র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শহীদ মিন্টুর সহোদর জিয়াউর রহমান রিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এম এ করিম ও ফিরোজ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল ও উপজেলা যুবলীগের সদস্য মোমিনুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বকুল হোসেন, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শিমুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, প্রচার সম্পাদক নয়ন আহমেদ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে জিল্লুর রহমান মিন্টুকে সিংহঝুলী শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে হত্যা করে চৌগাছার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী কিলার শামিমের নেতৃত্বে সন্ত্রাসীরা। তাঁর হত্যা মামলাটি আজও যশোর আদালতে বিচারাধীন রয়েছে। এরইমধ্যে মিন্টু কিলিং মিশনে অংশ নেয়া এক সন্ত্রাসীর অপঘাতে মৃত্যু হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিন্টুর ১০ম হত্যাবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৭:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩