১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর নজরে পড়া সেই ‘ক্যান্টিন বয়’ রাব্বি এখন স্কুলে যায়

  • অভিজিৎ রায়
  • প্রকাশিত : ১২:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • 75

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার শিশু রাব্বির পাশে জেলা প্রশাসন। প্রতিপ্রতিনিয়ত তার খোঁজখবর রাখছেন সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে পড়া সেই রাব্বি এখন স্কুলে পড়ছে। তার শিক্ষা ব্যয় মেটাতে প্রধানমন্ত্রী অনুদান দিয়েছিলেন পাঁচ লাখ টাকা।গত মাসে চাঁদপুরের একটি ব্যাংকে জমা রাখা হয় সেই টাকা। এরপর এক মাসের লভ্যাংশ পেয়ে যায় রাব্বি।

গতকাল সোমবার চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান লভ্যাংশের সেই টাকা তুলে দেন রাব্বির হাতে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এবং রাব্বির মা রাজিয়া বেগম।এর আগে গত ১৫ জুলাই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিজের চোখ পরীক্ষা করাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সামনে হাজির হয় সেখানকার ক্যান্টিন বয় রাব্বি। প্রধানমন্ত্রী মায়ের মমতায় বুকে জড়িয়ে ধরে রাব্বির পরিবারের খোঁজখবর নেন। এক পর্যায়ে তিনি জানতে পারেন, চাঁদপুরের রাব্বি আর্থিক অনটনের শিকার।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রীর নজরে পড়া সেই ‘ক্যান্টিন বয়’ রাব্বি এখন স্কুলে যায়

প্রকাশিত : ১২:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩