০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। এ উপলক্ষে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মো. নূর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা সহ খতমে কুরআনে অংশগ্রহণকারী হাফেজবৃন্দ।

সকালে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ)’র কর্মসূচি শুরু হয়। এর পর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা রাসূলের (সাঃ) উম্মত। হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে শান্তিময় জীবন গঠন করার তাগিদ দেন বক্তারা।

পরে দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন ।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

প্রকাশিত : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩