কালকিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও অগ্রযাত্রা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন মুন্সি সম্পাদক গিয়াসউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় পাথুরিয়ারপাড় বাজার নিতাই চক্রবর্তীর বালুর মাঠে এ সমাবেশ হয়েছে।
এ সময় প্রধান অতিথি মহিলা সংরক্ষিত আসনের এমপি ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগম বলেন`শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির দূত হিসেবে আগামী দ্বাদশ নির্বাচনে আবার ও তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম খোকন বেপারী বলেন`বর্তমান এমপি আবদুস সোবহান গোলাপ কাউকে পরোয়ার করেন না।কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন`আমরা সরকারের উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করে সকলকে শান্তির বার্তা দিতে চাই।ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সৈয়দ আবুল হোসেনের সুযোগ্য ভাগ্নে সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন` মাদারীপুর-৩ আসন সাবেক দুই এমপিই উন্নয়ন ও সাংগঠনিক ভাবে প্রতিষ্ঠিত করেছে।
সাবেক মেয়র এনায়েত হোসেন বলেন`বর্তমান এমপি`নিজে জামাত,বিএনপি দিয়ে কমিটি করে আমাদের না জানিয়ে নতুন কমিটি করে ঘোষনা দিচ্ছে।এই এমপির পরিবর্তন চাই আমরা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.ওবায়েদুর রহমান সোহেল তালুকদার বলেন`তার কর্মকান্ডকে সবাই ঘৃনা করে আমরা তার পরিবর্তন চাই।
সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ বলেন` এআসন ধরে রাখার জন্যে দ্বাদশ নির্বাচনে বর্তমান এমপির পরিবর্তন চাই।সাবেক আওয়ামীলীগ নেতা সোহেল রান মিঠু বলেন`যত উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করেছে,উনি দলীয় নেতা কর্মীদের সাথে সাংগঠনিক সম্পর্ক নষ্ট করে জামাত বিএনপিকে দিয়ে টেন্ডার বাজী করাচ্ছে, এই এমপিকে আমরা বিদায় করতে চাই। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন আবদুস সোবহান গোলাপ এমপি একজন ভূয়া মুক্তিযোদ্ধা।
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন সুজন বলেন`বর্তমান এমপির পরিবর্তন চাই। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড. বিদ্যুৎ কান্তি বাড়ৈ মহসিন সিকদার, সাধারনণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক সরদার, মাদারীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এড. নিতাই চক্রবর্তী, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা।
কৃষকলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান খান পরে কালকিনি ডাসারের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত যাতে না হয় সে কারনে আগামী নির্বাচনে মনোনয়নপরিবর্তন চায়স্থানীয় আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকলীগের আহবায়ক সাহাবউদ্দিন মিঠু তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমি পদ পেয়ে আনন্দের সাথে তাকে ফুল দিতে গিয়েছিলাম সেটা তিনি গ্রহন না করে ফিরিয়ে দিয়েছিলেন তার কর্ম কান্ডে আমরা নাখোশ` আমরা বর্তমান এমপির মনোনয়ন দ্বাদশ নির্বাচনে পরিবর্তন চাই।
এ সময় বক্তব্য রাখেন ডাসার ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন তিনি বলেন আমরা নৌকার মাঝি পরিবর্তন চাই।উপজেলা ডাসার স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সালমান হোসেন অঙ্কুন,আরিফুজ্জামান,তৌফিক সজিব,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সজিব খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। কালকিনি- ডাসার-মাদারীপুর সদর আংশিক দ্বাদশ নির্বাচনে বর্তমান এমপির মনোনয়ন পরিবর্তন হলে ব্যাপক উন্নয়ন হবে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ করেছেন।




















