০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুমিল্লায় বিদেশি অস্ত্রগুলিসহ নারী গ্রেপ্তার

কুমিল্লার শহরতলী দৌলতপুরে ছায়া বিতান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেতারা আক্তার দৌলতপুর ছায়াবিতান এলাকার বাসিন্দা। এ সময় মো. দাউদ (৩০) নামে একজন পালিয়ে যায়। সম্পর্কে তিনি সেতারা আক্তারের ভাই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয় এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়।’

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কুমিল্লায় বিদেশি অস্ত্রগুলিসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩