টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উদযাপন উপলক্ষে প্রতিযোগীতা, পুরস্কার প্রদান, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবীর দিন প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি করা হয়েছিল গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আব্দুল মতিন চৌধুরীকে ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহকারী প্রভাষক আব্দুল মোতালেব, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, ধর্মীয় শিক্ষক মাওলানা কাউসার নিয়াজ খান, মাওলানা মনজুর মোরশেদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা হোসাইন মাহমুদ, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
বক্তব্যে বলেন, নবীর জন্ম বৃত্তান্ত ও জীবনী তুলে ধরে বলেন মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো ইশকে মুস্তফা। আর এই ইশকে মুস্তফা জাগানোর জন্য উম্মাহর মধ্যে রাসূলে পাক (সঃ) এর প্রকৃত পরিচয় তুলে ধরতে হবে, শিক্ষার্থীদের জানতে হবে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জাহেলি যুগের একটি বিনষ্ট সমাজকে তিনি পৃথিবীর শ্রেষ্ট সমাজে পরিবর্তন করেছেন, অসভ্য মানুষদের তিনি জগতের শ্রেষ্ট সভ্য মানুষ হতে শিখিয়েছিন, একটি আদর্শ জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার উত্তম আচরণের মাধ্যমে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনের আদর্শ যেনো কোন খেলোয়াড় কিংবা নায়ক না হয়, কেননা আমাদের নবীর জীবনের মধ্যেই রয়েছে পৃথিবীর শ্রেষ্ট আদর্শ ও শিক্ষা। এ সময় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবী প্রতি দুরুদ ও সালাম সালাম প্রেরণ করে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপলক্ষে তার জন্য দোয়া ও ছাত্র-ছাত্রী শিক্ষক ও মুসলিম উম্মাহ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















