কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার বুড়িচং সদর জয়নাল মার্কেটে হাজী জয়নাল আবেদীন বায়তুল ফালাহ জামে মসজিদ নির্মাণ করে এলাকায় সুনাম কুঁড়িয়েছেন। গতকাল দুপুর ১২টায় বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, জেলা পরিষদের সদস্য মশিউর খান,আলহাজ্ব আবু তাহের চেয়ারম্যান , ওসি আবু হাসানাত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি. মো: বাছির খাঁন মসজিদ টি উদ্ভোধন করেন। মসজিদের প্রতিষ্ঠাতা হাজী জয়নাল আবেদীন জানান এই ভবনটি ১০ তলা তন্মধ্যে নিজ তলায় মার্কেট, ২য় তলা তৃতীয় তলায় মসজিদ, চতুর্থ তলায় বাস ভবন, তার পর উপরে হাফিজিয়া মাদ্রাসা পরিচালিত হয়। সাবেক ছাত্রনেতা ইন্জি. মো: বাছির খাঁন জানান, দৃষ্টি নন্দন মসজিদটি নির্মাণ করার কারণে ব্রাহ্মণ পাড়া টু কুমিল্লা সড়কের যাত্রী এবং বাজারের ব্যবসায়ীদের জন্য সহজে নামায আদায়ের সুযোগ হয়েছে, তারা সহজে জয়নাল আবেদীন মার্কেটে এসে পাচঁ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবেন। বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা বেশী আনন্দিত। মসজিদ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ছাত্রনেতা সাহাব উদ্দিন, হাসিব,সালাউদ্দিন, আলাউদ্দিন প্রমূখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া ও মসজিদ উদ্বোধন উপলক্ষে প্রায় ৩ হাজার লোককে মেজবানি করান।
০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং জয়নাল মার্কেটে মসজিদের উদ্বোধন
-
মোঃ শামীম, বুড়িচং - প্রকাশিত : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- 85
ট্যাগ :
জনপ্রিয়




















