মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মাদারীপুর এর যৌথ আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
উক্ত পর্যালোচনা সভায় উপজেলার ঈমাম, কাজী, জনপ্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ অন্যান্য অংশীজন মতামত ব্যক্ত করেন এবং সকলে একমত পোষণ করেন যে দু’একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদারীপুর সদর উপজেলায় বাল্যবিবাহ সংগঠনের হার বর্তমানে প্রায় শূন্য অতএব মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা যায়।এ ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।
ফেব্রুয়ারি ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত মোট ৭৩ টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। একই সাথে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রান্তে শতাধিক উঠান বৈঠক ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। এতদ কার্যক্রমে উপজেলা প্রশাসনকে মহিলা বিষয়ক অধিদপ্তর,থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রামপুলিশের সদস্যগন এবং সচেতন নাগরিকবৃন্দ সর্বাত্মকভাবে সযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর মো: মাইনউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুরের প্রতিনিধি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, পুলিশ সুপার, মাদারীপুর এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মাদারীপুর সদর এড. মো: ওবাইদুর রহমান খান, মেয়র, মাদারীপুর পৌরসভা, মো: খালিদ হোসেন ইয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক অফিসার মাহমুদা খানম কনা।




















