গাজীপুরের শ্রীপুরে অপহরণের ৫ দিন পর বনের ভেতর থেকে নিখোঁজ স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) এর মাথা কাঁটা দ্বিখণ্ডিত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ১লা অক্টোবর রবিবার বিকেলে উপজেলার গোসিংগা, কর্ণপুর গ্রামের গহীন জঙ্গল থেকে ওই নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে আজকের বিজনেস বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম। নিহত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) উপজেলার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রোমান ব্যাপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্বজনদের থেকে জানা যায় গত ২৬ সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রাম থেকে বিজয়কে অপহরণ করেন অজ্ঞাতনামা অপহরণকারীরা। অতপর বিজয়ের চাচা থানায় একটি জিডি করেন। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বিজয়ের বাবা রোমান ব্যাপারীর মোবাইল ফোনে কল করে অন্য প্রান্ত থেকে একটি পুরুষ কণ্ঠে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ,নেত্রকোনা জেলার সুসম দুর্গাপুর নিয়ে যেতে বলে , দাবি না মেটালে বা পুলিশকে জানালে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয় দুর্বৃত্তরা! কথা বলার পর পরই বিজয়ের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে অপহরণকারীরা। তবে চার দিনেও অপহৃত স্কুলছাত্রের কোনো সন্ধান মেলেনি। এতে শঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্রের পরিবার। সেই শঙ্কা কাটে নিখোঁজের ৫ দিন পর আজ দুপুরে ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে! খবর পেয়ে পুরো পরিবারে নেমে আসে অন্ধকারের অনর্থক কালো ছায়া! ছেলেকে সকালের খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে আর দেখতে না পাওয়ার কষ্ট যেনো পুরোপুরি প্রকাশ পায় ছেলের মৃত্যুর খবর শুনে। মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বিচার দাবি করে জ্ঞান হারান তার মা! এমন ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের মাতম। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এমন বর্বরোচিত ঘটনার দেখে আমরা অস্বস্তি বোধ করছি প্রতি মুহূর্ত। আমরা এখন শঙ্কিত আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে । সন্তানদের স্কুলে যাওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র গ্রামে। ঘটনাস্থলে কয়েকজনের সাথে কথা বললে জানা যায় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রচুর পচা গন্ধ আসে এগিয়ে গিয়ে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয় পরে তারা উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে বলেন গলা কাঁটা অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। দেখে ধারণা করা হচ্ছে মুক্তিপণ না পেয়ে গলা কেটে হত্যা করা হয়েছে ছেলেটিকে।এ ব্যাপারে আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহরণের পর কয়েকজনকে আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এমন বর্বরোচিত ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
অপহরণের ৫ দিন পর ছেলের দ্বিখণ্ডিত মরদেহ এলো মায়ের উঠানে
-
রোমান আহমেদঃ শ্রীপুর - প্রকাশিত : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















