জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর সর্বস্তরের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আনন্দ উৎসব পরিবেশে বি এম এ ভবন অডিটরিয়ামে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ শাহাব উদ্দিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ শহীদ ডাকুয়া সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলর ডেলিগেট ও উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে জন জনাব আনোয়ার হোসেন মনির কে সভাপতি ও মোহাম্মদ ইকবাল হোসেন পলাশকে সাধারণ সম্পাদক, জনাব মোঃ পারভেজ হোসেনকে কার্যকরী সভাপতি ও জনাব শওকত ইমরানকে দপ্তর সম্পাদক করে উত্তর কমিটি ঘোষণা করা হয় উক্ত নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী প্রণব ১৫ দিনের মধ্য পণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের অনুমোদন নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।




















