রংপুরের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী। ১/১০/২৩ইং রোববার সকালে তিনি উপজেলার দেউতি এলাকায় অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন করেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এসময় তার স্বামী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মহা পরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পুর্বদেবু এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন ।
০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস পরিদর্শন
-
রেখা মনি - প্রকাশিত : ০৯:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- 72
ট্যাগ :
জনপ্রিয়




















