০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে “রবীন্দ্র ইউনির্ভাসিটি ২য় আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২৩” -এর চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের ‘ইকোন এলিট’ ও সমাজবিজ্ঞান বিভাগের ‘চারুলতা’র মধ্যে চূড়ান্ত পর্বের বিতর্কটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগের ইকোন এলিট।
চূড়ান্ত পর্বের বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। বিতর্ক করলে জ্ঞানের পরিধি বাড়ে। শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে দেশাত্মবোধকে ধারণ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অনেক কার্যকর ভূমিকা পালন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সবসময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্লাটফর্ম তৈরি করে দেওয়া যেন তারা মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে।
আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপের সমাপনী পর্বে স্পিকার হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম। এসময় চূড়ান্ত বিজয়ী, রানার্সআপ ও সেরা বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে “রবীন্দ্র ইউনির্ভাসিটি ২য় আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২৩” -এর চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের ‘ইকোন এলিট’ ও সমাজবিজ্ঞান বিভাগের ‘চারুলতা’র মধ্যে চূড়ান্ত পর্বের বিতর্কটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগের ইকোন এলিট।
চূড়ান্ত পর্বের বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। বিতর্ক করলে জ্ঞানের পরিধি বাড়ে। শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে দেশাত্মবোধকে ধারণ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অনেক কার্যকর ভূমিকা পালন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সবসময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্লাটফর্ম তৈরি করে দেওয়া যেন তারা মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে।
আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপের সমাপনী পর্বে স্পিকার হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম। এসময় চূড়ান্ত বিজয়ী, রানার্সআপ ও সেরা বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/একে