কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক,শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষকদেরকে উপহার সামগ্রী উপহার দেন, এতে করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়।৫ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর উপস্থিতিতে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু তাহের এর নেতৃত্বে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ বিশ্ব শিক্ষক দিবসের র্যালীতে অংশগ্রহণ করেন।র্যালীটি শিক্ষা প্রতিষ্ঠান হতে বের হয়ে বুড়িচং উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশনা থাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করে।তন্মধ্যে অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়,প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের নেতৃত্বে বুড়িচং মডেল একাডেমি,প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মোঃ আজারুল ইসলামের নেতৃত্বে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া সুলতানার নেতৃত্বে কুসুমপুর উচ্চ বিদ্যালয় এবং প্রধান শিক্ষক মোঃ আলী আহাম্মদের নেতৃত্বে রামপুুর উচ্চ বিদ্যালয়ে দিবসটি উদযাপন করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে শিক্ষকদের সম্মান বৃদ্ধি পেয়েছে।
০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















