কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া হাফিজিয়া মাদ্রাসার হোস্টেলের টিনের চালা থেকে মাদ্রাসার শিক্ষকগণ জয়নাল আবেদীন(১৩ ) নামে এক মাদ্রাসার ছাত্রকে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বুড়িচং সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এতে এলাকাবাসীর মনে চাঞ্চল্যকর বিরাজ করছে।মৃত মাদ্রাসা ছাত্র জয়নাল আবেদীনের পিতা আনোয়ারকে এই বিষয়ে জিজ্ঞেস করলে বলে আমি একজন রাজমিস্ত্রী,যথারীতি সকালে আমি কর্মস্থলে চলে যাই।সকাল ১১.৩০ মিনিটের সময় আমার সহধর্মিণী ঝর্ণা আক্তারের মাধ্যমে সংবাদ পাই যে আমার ছেলে মোঃ জয়নাল আবেদীন বর্ণিত মাদ্রাসার ভিতর গলায় ফাঁস দিয়েছে,তাহাকে মাদ্রাসা শিক্ষকগণ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে।আমি সংবাদ পেয়ে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।তারপর বর্ণিত মাদ্রাসার শিক্ষক মোঃ রবিউল হাসানকে জিজ্ঞাসাবাদে সে আমাকে জানায় যে সকাল অনুমান ১০.৪৫ মিনিটের সময় আমার ছেলে মোঃ জয়নাল আবেদীন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অজান্তে অগোচরে মাদ্রাসার দ্বিতীয় তলা ভবনের ছাদের টিনের চালায় রোয়ার সাথে গলায় কাপড় দ্বারা ফাঁস দেয়। মাদ্রাসা ছাত্ররা আমার ছেলের গলায় ফাঁস লাগানো দেখে মাদ্রাসা শিক্ষকদের জানাইলে ছাত্র ও শিক্ষকরা দ্রুত তাকে ফাঁস হইতে নামাইয়া বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,এতে ডাক্তার মৃত ঘোষণা করে।অপরদিকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের এই ফাঁসের তথ্য জানতে চাইলে তারা বলেন এই বিষয়ে কিছুই জানেনা।পরবর্তীতে বুড়িচং থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।বুড়িচং থানার ওসি তদন্ত কবির হোসেন কে এ বিষয়ে জিজ্ঞেস করলে বলেন মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- 60
ট্যাগ :
জনপ্রিয়




















