১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের আনন্দ মিছিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুর মহনগরের টঙ্গীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখা এ আনন্দ মিছিলের আয়োজন করে। এতে নেদায়ে ইসলামের অনুসারী, মাদ্রাসা ছাত্র যুবক ও শত শত মুমিন মুসলমান অংশ গ্রহন করে।

শুক্রবার (৬ অক্টোবর ) গাজীপুর মহানগরের দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারি বাড়ি জামে মসজিদ থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। এটি মসজিদ থেকে বের হয়ে চেরাগআলী ঢাকা ময়মনসিংহ রোড স্পর্শ করে দক্ষিণ আউচপাড়ার বিভিন্ন অলিগলি প্রদক্ষিন করে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদের এসে শেষ হয়।

আনন্দ মিছিলের নেতৃত্ব দিয়েছেন ,চাঁদপুর ফরাজীকান্দি দরবার শরীফের সালেক শায়খ মোকাদ্দাস আহমেদ আল আহমদী ওয়েসী, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মুর্শিদ নগরের পীর সাহেব আব্দুল হামিদ জিহাদী,হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলামিন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ব্যানার বহন করেন। ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ ইয়া হাবিব সালামু আলাইকা কাসিদা গজলে
অংশগ্রহণকারীরা নারায়ে তকবির নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ সহ নানান স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) শুভাগমনকে স্মরণ করে খুশি উদযাপন ও শুকরিয়া আদায়ের জন্য হামদ-নাত, জিকির ও দরূদ সালাম প্রেরণ করে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩