১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

বৃষ্টিতে মাটি সরে কিশোরগঞ্জে রেললাইন ভেঙে যাওয়ার ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলার মানিকখালি ও হালিমপুরের মধ্যবর্তী এলাকায় রেললাইন ভেঙে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়া মূল লাইন ভেঙে যায়। লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশন আটকা পড়া ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়া ট্রেনটিও ইতোমধ্যে ছেড়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৩:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩