১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মিরপুরে শীর্ষ চাঁদাবাজ চাপাতি ফাহিম’কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৪:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • 49

সাম্প্রতিক সময়ে মিরপুর মডেল থানাধীন এলাকায় সন্ত্রাস,জঙ্গীবাদ,অস্ত্রবাজ,চাঁদাবাজসহ সহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতা আনতে কাজ করছে মিরপুর মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে অস্ত্র ও চাপাতিসহ মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ অরফে চাপাতি ফাহিমকে (২৬)’কে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশের একটি চৌকস ট্রিম।তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন,গ্রেফতার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়।আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়।চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই।মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়। ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজি শুরু করে সে। কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট এন্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করে। কিন্তু প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানান হয়। গতকাল সকালে আবারও ওই দোকানে যায় ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দোকান থেকে ২৫০০ টাকা নিয়ে চলে যায়। সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এস আই সোহেল রানা আহত হন।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।গুরুতর আহত তানভীরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রেফতার ফাহিমের বিরুদ্ধে ৫ টি মামলা আছে।এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে প্রতিনিয়ত কাজ করেছে মিরপুর মডেল থানা পুলিশ ।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মিরপুরে শীর্ষ চাঁদাবাজ চাপাতি ফাহিম’কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ

প্রকাশিত : ০৪:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩